আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : তালেবানের সাথে সম্পৃক্ত ঐ দল একটি ভিডিওতে তাদের সিরিয়ায় উপস্থিতির কথা উল্লেখ করে ঘোষণা করেছে যে, যারাই তাদের নির্দেশ অমান্য করবে তাদের শিরোচ্ছেদ করা হবে।
ঐ ভিডিওতে দলটি ঘোষণা করেছে, তারা (সরকারপন্থী) সিরিয়দেরকে হত্যা ও জিহাদ করতে সিরিয়ায় উপস্থিত হয়েছে এবং তাদের কথা অমান্যকারীদের শিরোচ্ছেদ করা হবে।
উগ্রতাবাদী সন্ত্রাসী এ দলটি আরো হুমকি দিয়েছে যে, তারা সিরিয়ার কিছু কিছু সম্প্রদায় ও ধর্মের অনুসারীদেরকে নিরাপদ ও শান্তিতে থাকতে দেবে না এবং এ ক্ষেত্রে নারী ও শিশুদের উপরও দয়া প্রদর্শন করা হবে না।
সন্ত্রাসী দলটি এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, যারাই সিরিয়া সরকারের সাথে যোগসাজস করে চলবে তাদের শিরোচ্ছেদ করা হবে, যদি সে মুসলমানও হয়ে থাকে।
উল্লেখ্য, ‘তালেবান’ হচ্ছে মোল্লা উমরের উদ্যোগ এবং কিছু ধর্মীয় ছাত্রের সহযোগিতায় ১৯৯৪ সালে আফগানিস্তানের দক্ষিন-পশ্চিম অঞ্চলের কান্দাহার প্রদেশে প্রতিষ্ঠিত উগ্রতাবাদী ইসলামপন্থী একটি সংগঠন।
সিরিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর হতে জিবহাতুন নাসরাহসহ বিভিন্ন উগ্রতাবাদী ও জিহাদি দল এদেশের তালেবানের ডান হাত হিসেবে তত্পরতা শুরু করে। আল-নাসরাহ ২০১১ সালে সশস্ত্র অভিযান শুরু করার ৩ মাস পর সিরিয়া তাদের অস্তিত্বের ঘোষণা দেয় এবং এ পর্যন্ত উগ্রতাবাদী বিভিন্ন আরব ও অনারব নাগরিক তাদের সাথে সংযুক্ত হয়েছে।